বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হয়েছে একটি ব্রয়লার মুরগির খামার। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

জানা যায়, ধানখালী গাজী আবদুল মান্নান এ্যান্ড হাফিজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ধানখালী গাজী শফিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই খামারটি স্থাপন করা হয়েছে। খামারের মুরগির বিষ্ঠা থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিতে পারছে না বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা খাদিজা বেগম বলেন, “খামারের গন্ধে আশপাশে থাকা দায় হয়ে গেছে। বাচ্চারা ঠিকমতো স্কুলে বসে থাকতে পারে না।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমান মোল্লা ও লিজা ইয়াসমিন বলেন, “মুরগির খামারের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। বিষয়টি সমাধান করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা দরকার।”

ধানখালী গাজী শফিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বলেন, “দুর্গন্ধের কারণে ছোট ছোট শিক্ষার্থীরা বেশি কষ্ট পাচ্ছে। এতে তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।”

ধানখালী গাজী আবদুল মান্নান এ্যান্ড হাফিজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বিদ্যালয়ের পাশে এ ধরনের খামার থাকায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে খামারের মালিক শামিম হাওলাদার বলেন, “বৃষ্টির পানি জমে থাকায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ সমস্যা হতো না।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেয়েছি। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পাঠদানের স্বার্থে দ্রুত খামারটি অপসারণ বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!