কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ
কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও

কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ঝোলানো তালা খুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউএনও কাউছার হামিদ কলেজটি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা অধ্যক্ষের কক্ষ খুলে দেন তিনি।

এ সময় ইউএনও কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কলেজের বিভিন্ন সমস্যা, সংকট ও সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান, উপজেলা সমাবয় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিনসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ২০২৬ ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামকে অপসারণের দাবিতে কলেজের শিক্ষকরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে কলেজে প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হয়। বুধবার ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!