শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ

কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করে।

মোবাইল কোর্টে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেশ ব্রিকস-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাই ভাই ব্রিকস-কে ১ লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!