আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আমতলী প্রতিনিধিঃ মিজান পরিবহন গাড়ীতে বাপ্পি প্যাদা ও তার সহযোগীদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার আমতলী পৌর শহরের বটতলা ঢাকা বাস স্ট্যান্ডের মিজান পরিবহন কাউন্টারে সুপার ভাইজার মোঃ মনির গাজী সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন। দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বাপ্পি প্যাদা ও সিয়াম প্যাদাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মনির গাজী বলেন, আমার বাড়ী আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে। আমি দীর্ঘদিন ঢাকা-তালতলী সড়কে মিজান পরিবহন গাড়ীতে সুপার ভাইজার পদে চাকুরী করে আসছি। গত শনিবার তালতলী থেকে যাত্রী বেঝাই করে ঢাকা যাচ্ছিলাম। পথিমমধ্যে মধ্য আড়পাঙ্গাশিয়া নামক স্থানে আসলে একদল দস্যু সড়কে পিকআপ দিয়ে আটকে রাখে। পড়ে তারা গাড়ীতে উঠতে চাইলে আমি বাধা দেই। এক পর্যায় তারা গাড়ীর কাচ ভেঙ্গে এবং জোরপুর্র্ক গাড়ীর ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের আটকিয়ে টাকা ও স্বর্নালংকার লুট করতে চেষ্টা করে। তিনি আরো বলেন, আমি এতে বাধা দিলে আমাকে পিটিয়ে গুরুতর জখম করে এবং গাড়ীতে তান্ডব চালায়। যাত্রীদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গাড়ী চালক ও হেল্পার আমাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক আমাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। চারদিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার আমতলীতে ফিরে এসে থানায় লিখিত অভিযোগ করেছি। তিনি আরো বলেন, দ্রুত ডাকাত বাহিনীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!