শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী এনএসআই’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে একটি ইজিবাইকে ব্যারেলভর্তি ডিজেল নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন।

পরে ইজিবাইক চালককে সঙ্গে নিয়ে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান চালানো হয়। প্রথমে প্রতিষ্ঠানটির লোকজন তেল বিক্রির বিষয়টি অস্বীকার করলেও গোয়েন্দা তথ্য ও জিজ্ঞাসাবাদে দুই ব্যারেল ডিজেল বিক্রির সত্যতা মেলে।

পটুয়াখালী এনএসআই সূত্র জানায়, সকাল থেকেই ওই প্রতিষ্ঠান থেকে গোপনে তেল বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ব্যারেল ডিজেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে প্রতিষ্ঠানটির পরিচালক রেদওয়ানুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ বলেন, সরকারি নির্দেশনার অপেক্ষা না করে গোপনে তেল বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত তেল প্রকৃত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!