কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন

কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার একমাত্র কৃষি কলেজ ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (এমপিওভুক্ত) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

এই অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দের জোয়ার বইছে। কলেজটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান শাওন এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই কৃতিত্ব আমাদের প্রিয় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের আন্তরিকতা ও পরিশ্রমই আজকের এই অর্জন সম্ভব করেছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই বিজ্ঞান মেলায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এতে ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে এ সাফল্য অর্জন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!