শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা

কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও বিধ্বস্ত একটি মন্দির নির্মাণে নগদঅর্থ সহায়তা তুলে দিয়েছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (৩ রা মে ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য ও অর্থ সহায়তা তুলে দেয়া হয়। পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের দেশে ও প্রবাসে থাকা সদস্য, দাতা সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের অর্থায়নে জরুরি এ খাদ্য ও মন্দির নির্মাণে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

রবিবার সকালে প্রথমে নবাবগঞ্জের মাদব হাওলাদার, এরপর নিমাই চন্দ্র, স্বপন মিস্ত্রি, মন্নান বয়াতি, ফরিদ গঞ্জের রিয়াজ হাওলাদার , সলিমপুরের বিমল বিশ্বাস ও নির্মল বিশ্বাস এর পরিবারকে ১০ কেজী চাল,১ লিটার সয়াবিন তেল, ১ কেজী মসুর ডাল, ৫ কেজী আলু, ১ কেজী লবন,১ কেজি পিয়াজ, রসুন ২৫০ শুকনা মরিচ ২০০ গ্রাম, হলুদের গুড়া ২৫০ গ্রাম সাবান ১ টি ও ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্থ অমল মাঝির বাড়ির মন্দির নির্মাণের জন্য নগদ ২০০০ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন, প্রধান উপদেষ্টা ও প্রিয়জন কল্যান পরিষদের সভাপতি আবু তালেব ইভান মাতুব্বর,দাতা সদস্য,এম সাইদ,শামীম মাতুব্বর, সদস্য জহিরুল ইসলাম, তানিম, সলেিম, জাকির হোসেন আবির, উদ্দাপ, হৃদয় সহ অন্যান্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা নয়নাভিরাম গাইন (নয়ন) ও প্রধান উপদেষ্টা আবুতালেব ইভান মাতুব্বর বলেন, বর্তমানে দুর্দশাগ্রস্থ মানুষ গুলোর নিরাপদ আশ্রয় ঘর নির্মাণের জন্য সমাজের হৃদয়বান, বিত্তশালী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি এবং প্রবাসীদের এগিয়ে আসা উচিত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!