আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক

আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক

আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক

আমতলী প্রতিনিধিঃ আমতলী চৌরাস্তায় মাহেন্দ্র ও সিএনজি গাড়ী থেকে চাঁদা আদায়কালে পৌর শ্রমিকদল সভাপতি মোঃ মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

জানাগেছে, এ বছর জানুয়ারী মাস থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডের গাড়ীতে পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন হাওলাদার চাঁদা আদায় করে আসছে। এ নিয়ে দলের দুই পক্ষের মধ্যে গত ৭ মার্চ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আমতলী উপজেলার সকল স্ট্যান্ড থেকে সকল ধরনের চাঁদা আদায় বন্ধ করে দেন। এতে গত দের মাস সকল স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ ছিল। কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে আমতলী পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন হাওলাদার সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায় শুরু করেন। মঙ্গলবার দুপুরে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে চাঁদা আদায় কালে আমতলী থানার পুলিশ চাঁদাবাজ মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করে তৎক্ষনিক চাঁদা আদায় বন্ধ করে দেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ রয়েছে শেখ হাসিনার পতনের পর থেকেই মিল্টন হাওলাদার বেপরোয়া হয়ে ওঠেন। চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও দখল বানিজ্যে একছত্র আধিপত্য বিস্তার করে মিল্টন। তার অত্যাচারে অতিষ্ট ছিল আমতলী পৌর শহরের সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি ও মাহেন্দ্র চালক বলেন, দের মাস চাঁদা আদায় বন্ধ থাকার পর গত শনিবার থেকে মাহেন্দ্র ও সিএনজি গাড়ী থেকে মিল্টন চাঁদা আদায় শুরু করেন। মঙ্গলবার পুলিশ এসে চাঁদা আদায়কালে শ্রমিকদল পৌর শাখার সভাপতি মিল্টন হাওলাদার ও তার লাইনম্যান সুমনকে আটক করেছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ বলেন, স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে মিল্টন ও সুমন নামের দুইজনকে আটক করা হয়েছে। তথ্য যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!