শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 

কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 

কলাপাড়ায় অধ্যক্ষকে হাতুড়ি পেটা 

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় এক অধ্যক্ষকে হাতুড়ি দ্বারা পিটিয়েছে এক সন্ত্রাসী। ঘটনার পরপর স্থানীয়রা আহত অধ্যক্ষ মো. আবু সালেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গতকাল সকালে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভিকটিম পরিবার সূত্র।

প্রত্যক্ষদর্শী ও ভিকটিম পরিবার সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে মর্নিং ওয়াক শেষে এতিমখানা চৌরাস্তা এলাকা থেকে কাঁচা বাজার নিয়ে বাসায় ফিরছিলেন ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবু সালেহ। এ সময় বিএনপি পরিচয় দানকারী কুয়াকাটার জসিম নামের এক সন্ত্রাসী কোন কিছু বুঝে ওঠার আগেই অধ্যক্ষ আবু সালেহ’র দু’পায়ের হাঁটুতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা অধ্যক্ষ আবু সালেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে অধ্যক্ষ আবু সালেহ জানান, ওই ছেলের সাথে আমার কোন বিরোধ নেই। আমি তাকে ভালো চিনিও না। পরে জেনেছি ওই সন্ত্রাসী ছেলেটার নাম জসিম। তার পিতা আবু সাঈদ মিয়া কুয়াকাটা বিএনপি’র একজন নেতা।

অধ্যক্ষ আবু সালেহ আরও জানান, হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপত্তার কথা ভেবে স্বজনরা আমাকে বাসায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে একজন অধ্যক্ষকে এভাবে হাতুড়ি দিয়ে আঘাত করা সমীচীন হয়নি।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!