পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন
পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু

পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু

পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু, উদ্বোধন করেন এমপি এবিএম মোশাররফ হোসেন।

রিপোর্ট-এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া পৌরসভায় আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। বুধবার (৬ মে) সকাল ১০টায় ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া একটি সম্ভাবনাময় সুন্দর শহর হলেও অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটি আজ মৃতপ্রায় হয়ে পড়েছে। তিনি বলেন, এই খাল শহরের প্রাণ, তাই এটিকে পুনরুদ্ধারে খাল পুনঃখননসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নাগরিকরা যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলেন এবং পরিচ্ছন্নতাকর্মীরা তা নিয়মিত অপসারণ করেন, তাহলে শহর যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও কমে আসবে। এ সময় তিনি সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী হুমায়ূন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক কাউছার হামিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন-রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, মহিপুর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ, পৌর বিএনপির সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. মামুন শিকদার ও হুমায়ূন কবির জুয়েল শিকদার, পৌর যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন রতন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান লিটু বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কাজল মৃধা এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!