বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট
কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ

কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ

কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ

নয়নাভিরাম গাইন (নয়ন)।। ধানের লাভজনক দাম, ধান কেনায় লটারি প্রথা বাতিল, খোদ কৃষকের কাছথেকে সরাসরি ধান ক্রয়, অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পূন খনন সহ নানা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী মনহরি পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবঃ প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন( নয়ন), সদস্য আবুল কালাম, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষকরে ঋনগ্রস্থ হচ্ছে। এরা ধানের লাভজনক দাম পায়না, সময়মত সার কিটনাশ পায়না, প্রকৃত কৃষক কৃষি প্রণোদনার আওতায় আসে না, খালস্লুইচ সিন্ডিকেটের দখলে থাকে, কৃষকের জন্য শুদমুক্ত ঋণ নেই, ধান বেচতে গেলে দালালের সিন্ডিকেট, মাপে বেশি নিয়ে যাওয়া সহ না না কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতের সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকের এই সকল সমস্যার সমাধানে এগিয়ে না আসলে কৃষি থেকে প্রকৃত কৃষকরা মুখ ফিরিয়ে নিবে। মুখ থুবরে পড়বে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাই সরকারকে কৃষকের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহবান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!