কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকালে ৩টার দিকে এস এস ভিলা নামক ভবনের নিচতলা থেকে মাকসুদা বেগম (৩২) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা বেগম নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালাম মৃধার মেয়ে। তিনি তার দুই সন্তানকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে ওই বাসায় বসবাস করতেন। তার স্বামী মো. মিরাজ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফোরকান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!