ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা

ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা

ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা

আবুল হোসেন রাজু, কুয়াকাটাঃ কুয়াকাটা ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল তাকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো, যা উপস্থিত সবার মাঝে ভিন্ন মাত্রা যোগ করে।

বুধবার (৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস হাওলাদার।

প্রধান অতিথি ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এছাড়াও নারী সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাহিমা আক্তার রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।পরে তাকে ঘোড়ার গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌছিয়ে দেন।

এ সময় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সুন্দর জীবনের জন্য সকলেই শুভকামনা জানান।

ব্যতিক্রমী এ বিদায় আয়োজনটি এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!