কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস

কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস

কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস

রিপোর্টএস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় অসহায় প্রতিবন্ধী আক্কাস খান’র চলাফেরার সুবিধার্থে একটি ই-হুইল থ্রি-হুইলার উপহার দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানী ঢাকায় কর্মরত সমাজসেবক অভি বিশ্বাস।

বশির উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। অভি বিশ্বাস কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ির কৃতি সন্তান এবং কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম বশির উদ্দিন বিশ্বাস’র সুযোগ্য পুত্র। তিনি বশির উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রতিবন্ধী আক্কাস খান’র জীবনসংগ্রাম এবং চলাচলের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি অভি বিশ্বাসের নজরে আসে। পরে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আক্কাস খান’র চলাফেরার কষ্ট লাঘবে একটি ই-হুইল থ্রি-হুইলার উপহার দেন।

এসময় স্থানীয়রা অভি বিশ্বাসের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অভি বিশ্বাস মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ই-হুইল থ্রি-হুইলার পেয়ে আবেগাপ্লুত আক্কাস খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আমি চলাফেরায় অনেক কষ্ট করতাম। এখন সহজে চলাচল করতে পারবো। আল্লাহ যেন অভি বিশ্বাসকে ভালো রাখেন।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!