শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি

কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি

কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোঃ ইমরান (৩২) বাদী হয়ে মোঃ আলম (৪০), মোঃ শাওন (২২) ও মোঃ সোহাগ (২৪) এর বিরুদ্ধে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় বাদীর নতুন নির্মাণাধীন ভবনের নিচতলায় প্লাস্টারের কাজ চলছিল। ১১ মে বিকেল সাড়ে ৫টার দিকে ভবনের ৩য় তলায় বৈদ্যুতিক কাজের জন্য আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার রেখে তিনি নিজ বাড়ি মহিপুরে যান।

পরবর্তীতে ১৩ মে বিকেল ৪টার দিকে ভবনে এসে তিনি দেখতে পান, ৩য় তলায় রাখা বৈদ্যুতিক তারগুলো নেই। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক সাক্ষী গত ১২ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তদের ভবনের ৩য় তলায় যেতে দেখেছেন বলে জানিয়েছেন। পরে বাদীর সন্দেহ হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ভবনে প্রবেশ করে বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!