শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

রিপোর্ট–এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবৈধভাবে পরিচালিত একটি ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ও অনুমোদন ছাড়াই জুস উৎপাদনের দায়ে কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে জুস তৈরি করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন প্রিজারভেটিভ ও রাসায়নিক উপাদানেরও কোনো বৈধ অনুমোদন ছিল না বলে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ও ৫২ ধারায় অভিযুক্তকে এ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “এসব নিম্নমানের জুস বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দীর্ঘদিন এসব পানীয় গ্রহণে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!