বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক

কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক

কলাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক 

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজাসহ মোঃ নাইম ফরাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের লোন্দা এলাকায় মোঃ আব্দুর রাজ্জাক মোল্লার বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে বের হন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাইম ফরাজীকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতের হেফাজত থেকে ২৫ পিচ গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!