চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর

চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানিয়েছেন, কলাপাড়া পৌর শহরের রহমতপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই চিংগড়িয়া খালেও একই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি ঘোষণা দেন।

শুক্রবার কলাপাড়া পৌরসভার এতিমখানা সংলগ্ন কবি নজরুল ইসলাম সড়কের বায়তুর রহমাত জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, এই খাল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। খালকে হার্টের সাথে তুলনা করে তিনি বলেন, খাল পরিষ্কার থাকলে বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই কেউ যেন খালে ময়লা না ফেলেন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ, বোনদের ন্যায্য হক না দেওয়া, আত্মীয়দের অধিকার যথাযথভাবে আদায় না করা এবং মাদকের ক্রমবর্ধমান প্রভাব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। ধর্মের আড়ালে ধর্মবিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে আসার জন্যও তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!