শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১০টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি জনাব মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য জনাব মোঃ শফিকুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, প্রচার ও দফতর সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় প্রকল্পের কাজের অগ্রগতি, সমবায় সমিতির জলমহাল আবেদন ও ইজারা গ্রহণ, খাস জমির আবেদন বিষয়ে ভূমি অফিসের সাথে আলোচনা, খাল পুনঃখনন এবং নেটওয়ার্কের আগামী দ্বি-মাসিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়াও সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ-এর টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) জীবিকাভিত্তিক তথ্য সংগ্রহ (লাইভলিহুড ডাটা কালেকশন) ও সহায়তা কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সভাটি পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!