কলাপাড়ায় তিনদিন ধরে নি’খোঁ’জ গৃহবধূ, সন্ধান চায় পরিবার | আপন নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুই সন্তানের জননীর র’হস্য’জ’ন’ক মৃ’ত্যু, স্বামী প’লা’ত’ক “মিনি সুইজারল্যান্ড” সরকারি পৃষ্ঠপোষকতায় নান্দনিক স্পটের সম্ভাবনা কলাপাড়ায় বালু-পাথর ও বিটুমিনের ধোঁয়ায় জনদুর্ভোগ, ইউএনও’র কাছে অভিযোগ কলাপাড়ায় তিনদিন ধরে নি’খোঁ’জ গৃহবধূ, সন্ধান চায় পরিবার বরগুনার আলোচিত নির্বাহী প্রকৌশলীকে বদলী: বরগুনায় আনন্দ আমতলীতে শালিস বৈঠকে হা’ম’লা, আ’হ’ত ৪,তিনজন জে’ল হাজতে কলাপাড়ায় জেলে চাল বিতরণে অ’নি’য়’মে’র অভিযোগে তদন্ত কমিটি গঠন কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উ’দ্ধা’রে’র ঘটনায় মা’ম’লা কলাপাড়ার সাগরপাড়ে অজ্ঞাত নারীর ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র
কলাপাড়ায় তিনদিন ধরে নি’খোঁ’জ গৃহবধূ, সন্ধান চায় পরিবার

কলাপাড়ায় তিনদিন ধরে নি’খোঁ’জ গৃহবধূ, সন্ধান চায় পরিবার

কলাপাড়ায় তিনদিন ধরে নিখোঁজ গৃহবধূ, সন্ধান চায় পরিবার

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় নিখোঁজ এক নারীর সন্ধান চায় তার পরিবার। নিখোঁজ ওই নারীর নাম নাজমা বেগম। বয়স আনুমানিক ৪৫। তিনি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের মো.মোকসেদ গাজীর স্ত্রী। নিখোঁজ নাজমা বেগম শুক্রবার (১৫ মে) সকাল ১০ টায় তার স্বামীর বাড়ি বালিয়াতলী থেকে মোটরসাইকেল যোগে কলাপাড়া হসপিটালের সামনে নামেন। এরপর থেকে তিন দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।

স্বজন সূত্রে জানাযায়, নিখোঁজ নাজমা বেগমের সাথে ঐদিন সকালে পরিবারের খুঁটিনাটি বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এরপরই তিনি বাড়ি থেকে বেড়িয়ে যান।

নিখোঁজ নাজমার ভাইয়ের ছেলে, নীলগঞ্জের বাসিন্দা, মো.মেহেদী হাসান বলেন, আমাদের আত্মীয় এবং আত্মীয়র আত্মীয় এছাড়াও অন্যান্য জায়গায়ও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। তিনি কোন মোবাইল ব্যাবহার করেনা। এতে তাকে পেতে আমাদের বেশি সমস্যা হচ্ছে। আমরা কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা এখনও কোন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তাই কেউ যদি নিখোঁজ নাজমা বেগমকে কোথাও দেখে থাকেন তবে 01936982642 যোগাযোগ করারজন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!