বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় দুই সন্তানের জননীর র’হস্য’জ’ন’ক মৃ’ত্যু, স্বামী প’লা’ত’ক

কলাপাড়ায় দুই সন্তানের জননীর র’হস্য’জ’ন’ক মৃ’ত্যু, স্বামী প’লা’ত’ক

কলাপাড়ায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মরিয়ম বেগম (৩৮) নামে দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দরোগার তবক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করার পর গত ৮ মে দেশে ফিরে স্বামীর বাড়িতে আসেন। দেশে ফেরার পর থেকেই স্বামী নাসির সিকদার তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে গভীর রাতে বাড়ির পাশের একটি রেইন্ট্রি গাছের নিচে মরিয়ম বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানা পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!