বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

কলাপাড়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

কলাপাড়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

কলাপাড়া প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে কলাপাড়ায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) শেষ বিকেলে উপজেলা ভূমি অফিসে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার’র প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০ টায় ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পটুয়াখালী এর কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মেলার দর্শনার্থীবৃন্দ ব্যায়ামাগার প্রাঙ্গন হতে ভার্চুয়ারি সংযুক্ত থাকবেন। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসন, পটুয়াখালী এর উদ্যোগে পটুয়াখালী জেলার ব্যায়ামাগার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোসেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিই এই মেলা আয়োজনের অন্যতম লক্ষ্য।

ভূমিসেবা মেলা-২০২৬ আয়োজনের উদ্দেশ্য:

ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা, মেলায় নাগরিকদের সরাসরি ভূমিসেবা প্রদান, অনলাইন ভূমিসেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান এবং রাজস্ব আদায় বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!