মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হা’ম’লা’য় এসএসসি পরীক্ষার্থী আ’হ’ত, ভিডিও ভাইরাল

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হা’ম’লা’য় এসএসসি পরীক্ষার্থী আ’হ’ত, ভিডিও ভাইরাল

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হা’ম’লা’য় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও ভাইরাল

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় নীরব হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের পিছনে নিয়ে ৫-৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৮ মে) বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

আহত নীরব হাওলাদার ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।

জানা গেছে, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুন্না ও তার সহযোগীরা নীরবকে মারধর করে। এ সময় হামলার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।”

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!