শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
যৌ’ন হেন’স্তার অভিযোগে মহিপুরে ইমামকে গ’ণ’পি’টু’নি, পুলিশের হে’ফা’জ’তে

যৌ’ন হেন’স্তার অভিযোগে মহিপুরে ইমামকে গ’ণ’পি’টু’নি, পুলিশের হে’ফা’জ’তে

যৌ’ন হেন’স্তার অভিযোগে মহিপুরে ইমামকে গ’ণ’পি’টু’নি, পুলিশের হে’ফা’জ’তে

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার মহিপুরে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমাম বেল্লাল হোসেন (২৮) এর বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়।

মহিপুর থানার ডিউটি অফিসার এএসআই আরিফুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক অভিভাবকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া গ্রামের একটি মসজিদে প্রতিদিন সকালে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে আসত। অভিযোগ রয়েছে, ইমাম দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের ভয়ভীতি দেখিয়ে ও ফুসলিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন।

ঘটনার শিকার হওয়া শিশুদের পরিবারের মধ্যে এসব ঘটনা জানাজানি হলে তারাও সুযোগের অপেক্ষায় ছিলেন। সবশেষ শনিবার সকালে তারা অভিযুক্ত ইমামকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, অভিযুক্ত মোঃ বেল্লাল হোসেনের অভিযোগের বিষয় জানতে চাইলে তিনটি বাচ্চার সাথে বিভিন্ন সময় যৌন হেনস্তার কথা স্বীকার করেন।তবে স্থানীয়রা বলেন এযাবত অন্তত পাঁচটি বাচ্চার কে যৌন হেনস্তা করেছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম জানান, অভিযুক্ত ইমাম বেল্লাল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!