কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কমিটি গঠন কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ আমতলীতে কিশোরীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে খালু আ’ট’ক ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উন্নয়নের প্রতিশ্রুতি এখন ‘মি’থ্যা আশ্বাস’, অভিযোগ ক্ষতিগ্রস্তদের ভূমিহীন জিয়া কলোনীর পক্ষে থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে ঈদের শুভেচ্ছা যৌ’ন হেন’স্তার অভিযোগে মহিপুরে ইমামকে গ’ণ’পি’টু’নি, পুলিশের হে’ফা’জ’তে ই’য়া’বা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দুই জনের কা’রা’দ’ণ্ড
কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন

নয়নাভিরাম গাইন (নয়ন) (নয়ন)।। দেশব্যাপী শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, হত্যা ধর্ষন ও নারী নির্যাতন কারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন করাহয়েছে। রবিবার(২৪ মে ) বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌথভাবে মানববন্ধন আয়োজন করেছে,কলাপাড়া উদিচি শিল্পী গোষ্ঠী, মানিকমেলা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব। এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ক্লাবের সভাপতি নমিতা দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোতালেব মোল্লা, মানিকমেলা খেলা ঘরের সভাপতি মনোয়ারা বেগম, পটুয়াখালী জেলা সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক এ্যাড.জহিরুল ইসলাম সবুজ, চম্পা পুরের সদ্য ধর্ষিতার বোন সোহাগি প্রমুখ।

 

বক্তারা বলেন, সদ্য ধর্ষীত ও হত্যার স্বিকার শিশু রামিসা সহ দেশব্যাপী নারী ধর্ষণ, নিপিড়ন, নির্যাতন ও হত্যা মহামারি আকার ধারন করছে। ধর্ষকের লোলুপদৃষ্টি থেকে ছোট শিশু, বয়স্ক, বিধবা, ছেলে শিশু ও রাস্তার পাগল পর্যন্ত বাদ যাচ্ছেনা।

এমতাবস্থায় ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা। তারা আরও বলেন, যদি বিচারের মাধ্যমে দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা না যায় তবে এ মহামারি ঠেকানো অসম্ভব। এক্ষেত্রে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দাবি বক্তাদের। অন্যথায় জনসাধারণ নিজেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন।

 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন

সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!