শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন

ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন

ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন

কলাপাড়া প্রতিনিধিঃ ইসলামি ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে “ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ইসলামি ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিতে নানা ধরনের ষড়যন্ত্র ও লুটপাট চালিয়েছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থে ইসলামি ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। সচেতন গ্রাহকরা এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ ইছহাক মুন্সি, ফখরুদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, আলতাফ হোসেন ও জুলফিকার আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ব্যাংকিং খাতে জড়িত লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এসময় স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী ও ইসলামি ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক মানববন্ধনে অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!