সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬

কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬

কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬

মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ পায়রা মিলনায়তনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) অনুষ্ঠানে কৃষক সমাবেশে উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন স্বাগত বক্তব্য রাখেন। তিনি পাওয়ার পয়েন্টের এক উপস্থাপনায় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি কলাপাড়াকে কৃষি উৎপাদনের হাবে পরিণত করার সফলতার তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: শাহদাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রিয়াজ আহমেদ, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিপিপির সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্বাস আলী, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উত্তম কৃষি চর্চার সফল উদ্যোক্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

বিভিন্ন পর্যায়ের শতাধিক কৃষক-কৃষাণীসহ, গণমাধ্যম কর্মী, তরুণ সংগঠকরা এই কংগ্রেসে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!