কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ | আপন নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কমিটি গঠন কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ আমতলীতে কিশোরীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে খালু আ’ট’ক ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উন্নয়নের প্রতিশ্রুতি এখন ‘মি’থ্যা আশ্বাস’, অভিযোগ ক্ষতিগ্রস্তদের ভূমিহীন জিয়া কলোনীর পক্ষে থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে ঈদের শুভেচ্ছা যৌ’ন হেন’স্তার অভিযোগে মহিপুরে ইমামকে গ’ণ’পি’টু’নি, পুলিশের হে’ফা’জ’তে ই’য়া’বা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দুই জনের কা’রা’দ’ণ্ড
কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কলাপাড়ায় মাছের ঘেরে হামলা ও মাছ লুটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরে হামলা চালিয়ে লাখ লাখ টাকার মাছ লুট ও রেনু পোনা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ সামছুল হক সরদার (৫০) বাদী হয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মোঃ সেলিম সরদার (৫০), মোঃ আবু ছালেহ (৩০), মোঃ রুবেল সরদার (২৮), মোঃ সাইফুল ইসলাম বাবু (২৫), মোঃ আবু বলি (৫০), মোঃ আজিজুল (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রহমতপুর এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে অভিযোগ করেন বাদী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২২ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে বাদীর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত ভোগদখলীয় মাছের ঘেরে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন প্রজাতির প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। এছাড়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার রেনু পোনা নদীতে ছেড়ে দিয়ে ক্ষতি সাধন করা হয়।

বাদী মোঃ সামছুল হক সরদার অভিযোগ করেন, পরে স্থানীয় সাক্ষীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘটনার সত্যতা দেখতে পান।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!