রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ | আপন নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা পর্যটন নগরী কুয়াকাটায় বৃহৎ প্রকল্প নিয়ে ইস্তানবুল হোটেলের অগ্রযাত্রা কলাপাড়ায় জমিজমা বিরোধে কৃষক কে পি’টি’য়ে হাত ভাঙার অভিযোগ মহিপুরে স্কুলের রাস্তা ইটের সলিং করে সম্মাননা পেলেন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মা’দ’ক কারবারি গ্রে’ফ’তা’র কলাপাড়ার মধ্যলোন্দা গ্রামে বিদ্যুৎহীন ১০ পরিবার, তীব্র গরমে নাভিশ্বাস তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কমিটি গঠন
রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ

রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ

রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বিক্ষোভ

আমতলী প্রতিনিধিঃ হরিলুট করতেই আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা খাল রাতের আধারে ভরা খাল খনন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কুকুয়া ইউনিয়ন পরিষষদ সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু এ খাল খনন করছেন। অভিযোগ রয়েছে খাল খননের নামে খালের দুই পাড়ের কোটি টাকার গাছ কেটে ফেলেছেন। খনন কাজের অনিয়ম বন্ধে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। জানাগেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অফিস গত এপ্রিল মাসে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা খালের দুই হাজার ৫’শ মিটার খাল খননের জন্য দরপত্র আহবান করে। ২০ লাখ টাকা ব্যয়ে ওই খনন কাজ পায় কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু। গত ২০ মে তিনি খাল খনন কাজ শুরু করেন। শুরুতেই খাল খননে নানা অনিয়ম করে আসছেন এমন অভিযোগ স্থানীয়দের। সেচ দিয়ে খাল খনন করার কথা থাকলেও তিনি সেচ না দিয়ে দায়সারা ভরা খাল খনন করছেন। অভিযোগ রয়েছে খাল খনন করতে গিয়ে ঠিকাদার কায়েসুর রহমান ফকু ভেকু মেশিন দিয়ে খালের দুই পাড়ের হাজার হাজার গাছ কেটে ফেলছেন। স্থানীয়রা এতে বাঁধা দিলেও তিনি তাদের কথা মানছেন না। এছাড়াও অভিযোগ রয়েছে গত তিনদিন ধরে তিনি রাতের আধাঁরে খাল খনন করছেন। ঠিকাদার মোঃ কায়েসুর রহমান ফকুর খাল খননে এমন অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এলাকাবাসীর দাবীর সরকার খাল খনন করছে কৃষক ও এলাকাবাসীর সুবিধার্থে কিন্তু ঠিকাদার যেভাবে খাল খনন করছেন তাতে কৃষকের কোনই উপকারে আসবে না। খাল খননের নামে সাবেক চেয়ারম্যান হরিলুট করছেন।

স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল জব্বার, নাদিম আহম্মেদ, রাসেল ও খলিল বলেন, খাল কাটার নামে সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু হরিলুট করছেন। খাল সেচ না দিয়েই রাতের আঁধারে খনন করছেন। তারা আরো বলেন, খালের দুই পাড়ে ভেকু মেশিন দিয়ে হাজার হাজার গাছ কেটে ফেলেছেন। এ খাল খননে কৃষষকদের কোন উপকারে আসবে না উল্টো খালের পাড়ের মানুষের অন্তত কোটি টাকা গাছ কেটে ফেলেছেন। দ্রুত খাল খননে সকল অনিয়ম বন্ধের দাবী জানান তারা। নারী মুনসুরা বলেন, মোর কয়ডা গাছ আলহে হেইয়া মেশিন দিয়া কাইটা ফালাইছে। তিনি আরো বলেন, রাইতে ভরা খাল কাডে। এ্যারে কয় ক্যামন খাল কাডা। মুই এইরহম খাল কাডা মোর বয়সে দেহি নাই। কুকুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল আউয়াল ও তাসলিমা বেগম বলেন, খাল খনন নয়তো যেন দুর্নীতির মহা আখড়া। সাবেক চেয়ারম্যান প্রভাব খাটিয়ে রাতের আধারে ভরা খাল খনন করছেন। তার এমন অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তিনি তাদের কথা আমলে নিচ্ছেন না। কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু খাল খননে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, উপজেলা প্রকৌশলী অফিসের প্লান মতই খাল খনন করছি। খাল সেচ না দিয়ে রাতের আধাঁরে কেউ খাল খনন করে? এগুলো সব মিথ্যা কথা। তবে ভেকু মেশিন দিয়ে খাল খনন করতে দুই একটি গাছ কেটে ফেলার কথা স্বীকার করেন তিনি। আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, সেচ না দিয়ে আধারে খাল খননের খবর পেয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সঠিকমত কাজ না করতে ওই খাল আর খনন করা হবে না।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি জেনে উপজেলা প্রকৌশলীকে কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!