কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা পর্যটন নগরী কুয়াকাটায় বৃহৎ প্রকল্প নিয়ে ইস্তানবুল হোটেলের অগ্রযাত্রা কলাপাড়ায় জমিজমা বিরোধে কৃষক কে পি’টি’য়ে হাত ভাঙার অভিযোগ মহিপুরে স্কুলের রাস্তা ইটের সলিং করে সম্মাননা পেলেন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মা’দ’ক কারবারি গ্রে’ফ’তা’র কলাপাড়ার মধ্যলোন্দা গ্রামে বিদ্যুৎহীন ১০ পরিবার, তীব্র গরমে নাভিশ্বাস
কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ

কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ

কলাপাড়ায় মাদকসেবীর হামলা-ভাঙচুরে আতঙ্কিত গ্রামবাসী; মানববন্ধন ও বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে মাদকসেবী মেনাজ তালুকদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হামলা, মারধর, বসতবাড়ি ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (২৭ মে) বিকেল ৪টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারসহ এলাকার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন তুলাতলী গ্রামের মোঃ হারুন, জসিম খলিফা, নিজাম খলিফা, লাভলী বেগম ও নুরজাহান বেগম। বক্তারা অভিযোগ করে বলেন, মেনাজ তালুকদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তার অপকর্মের প্রতিবাদ করলে হামলা, মারধর ও ঘরবাড়ি ভাঙচুর চালানো হয়। কয়েকবার পুলিশে অভিযোগ দেওয়ার পরও তিনি ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে নুরজাহান বেগম অভিযোগ করেন, গত ১৩ মে থেকে তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, মেনাজ তালুকদার তার মেয়েকে কোথাও আটকে রেখেছে। বিষয়টি ধামাচাপা দিতে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গভীর রাতে মাদকাসক্ত অবস্থায় বাড়ির আশপাশে এসে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গত ১৩ মে রাতে তার মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী নাতিকে মারধর করা হয়। এসময় দা দিয়ে ডান হাত ও পায়ে কোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “মেনাজ তালুকদারের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!