সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১

কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১

কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত ১

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন মোঃ শহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহিদুল ইসলাম তার ভাইয়ের মেয়ের জামাই বাড়িতে নাতির বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠানের এক পর্যায়ে বিয়ের বিষয় নিয়ে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের নিপুন পঞ্চায়েত, মিরাজ পঞ্চায়েত, মোজাম্মেল পঞ্চায়েত, শামসুল হক ও শামীম পঞ্চায়েতসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। এতে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে।

পরে স্বজনরা আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!