সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান

কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় তানজিলা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তানজিলা উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের সাগর পল্লানের স্ত্রী। তিনি একই উপজেলার তুলাতলী গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের চাচাতো বোন শিউলি বেগম জানান, পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় খবর পান যে তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তিনি এ ঘটনায় সন্দেহ প্রকাশ করে বলেন, এটি আত্মহত্যা নাও হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!