মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক

কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক

কলাপাড়ায় কিশোরকে কুপিয়ে হত্যা, তিনজন আটক

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!