শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও লালুয়া গাজী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম গাজীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মে) রাত সাড়ে ৮টায় উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মো. কবির তালুকদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী পরিষদের সদস্য মো. আরিফ সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবু হাসনাত রিমন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সজল বিশ্বাস ও মো. আজিম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম গাজী বলেন, “আমি অতি সাধারণ একজন মানুষ। আমার সামর্থ্য অনুযায়ী গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”

পরে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!