রবিবার, ১৯ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

Oplus_131072

কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যলক- দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আরোহী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আমতলীর শাখারিয়া এলাকা থেকে মোটরসাইকেলে সজীব হাওলাদার ও তার দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলাম কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘গাজী সম্রাট পরিবহন’ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দুলাভাই সজীব হাওলাদার নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। আমতলী থানার থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন বলেন, “কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!