রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) কলাপাড়া ব্র্যাক সভাকক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের সদস্যরা উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আলী আহসান (বাপ্পি)। এছাড়াও উপস্থিত ছিলেন মো. রিয়াজ নাহিদ সোহাগ, এলাকা ব্যবস্থাপক (প্রগতি), শিব শংকর বিশ্বাস, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) এবং রিপন চন্দ্র দাস, অফিসার (সেলপ)।
এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী ৩৪ জন কিশোরীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply