বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক

কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক

কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জোয়ারের সময় আশপাশের রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। এছাড়া অনেকের পুকুরও প্লাবিত হয়ে মাছ ভেসে যাচ্ছে।

স্থানীয়রা জানান, নিচকাটা এলাকায় নতুন স্লুইসগেট নির্মাণকাজ চলমান থাকায় এ সুযোগে কিছু ব্যক্তি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে।

এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাহিদ হাসান বলেন, “গত বছর প্রথম দিকে কৃষকদের স্বার্থে কিছু বাঁধ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যারা ব্যক্তিগতভাবে খালে বাঁধ দিচ্ছেন, সেগুলো অপসারণ করতে হবে। আমি আগামীকাল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দেব।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অবৈধ বাঁধ অপসারণ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!