শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন

একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন

একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার গর্ব,কচিমুখ নাট্যাঙ্গন (ক না) র গর্বিত সদস্য,মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন সব বাধা অতিক্রম করে নিজের মেধা ও অভিনয়ের জাদুতে পৌরসভা,উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে অনন্য এক কৃতিত্ব স্থাপন করেছে। অর্জুন এর এই আকাশ ছোঁয়া সাফল্য বরিশাল বিভাগ সহ কলাপাড়ার চারিদিকে বইছে বাধভাঙা আনন্দের বন্যা। তার এই গৌরবমময় চমৎকার পারফরম্যান্স জাতীয় পর্যায়ে বিচারকদের মুগ্ধ করেছে। কলাপাড়ার ইতিহাসে বিশ বছর পরে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে অর্জুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (মিরপুর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান।

উল্লেখ্য পরবর্তীতে এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করবেন (বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান)। অর্জুনের এই গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছে ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সাংসদ এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রধান শিক্ষক নাজমুস সাকিব কনা ও বিভিন্ন সংগঠন সহ কলাপাড়ার সর্ব স্তরের জনগন ও গুণীজনরা। অর্জুনের প্রশিক্ষক হিসেবে ছিলেন কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, জাতীয় পুরস্কার প্রাপ্ত মীরাক্কেলীয়ান অভিনেতা আতিকুর রহমান মিরাজ।

এই সাফল্যের পিছনে রয়েছে অর্জুনের পরিবারের নিরলস ত্যাগ ও অনুপ্রেরণা। অর্জুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া চেয়েছেন অর্জুনের বাবা সাংবাদিক অশোক মুখার্জি মাতা সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মী ও কলাপাড়া মহিলা কলেজের শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী কল্যানী। এছাড়াও তার বড় বোন দেবশ্রী মুখার্জী অভিনয় আবৃত্তি ও জারীগান এ মোট পাচ বার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!