শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া

মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া

মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া

কলাপাড়া প্রতিনিধি: মহিপুরে পুকুর পাড়ের একটি ডোবায় ডুবে মেহেরিমা (৯) ও নাজিয়া (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেরিমা বিপিনপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে এবং নাজিয়া একই এলাকার ভাড়াটিয়া আল আমিন হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায় দুই শিশু। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ের ডোবার পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোর মধ্যে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও পুরো এলাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!