রবিবার, ২১ Jun ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান
কলাপাড়া প্রতিনিধি: জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জন করে কলাপাড়ার জন্য গৌরব বয়ে আনা মেধাবী শিক্ষার্থী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার কলাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আয়কর আইনজীবী আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির।
এ সময় তিনি অর্জুন মুখার্জীর এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মের এমন কৃতিত্ব কলাপাড়ার জন্য গর্বের বিষয় এবং তাদের উৎসাহিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানটি সৌজন্যে আয়োজন করে ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এসোসিয়েটস, কলাপাড়া।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply