মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মারধর ও হুমকী, আদালতে মামলা
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় চাঁদার দাবীতে শিল্পি বেগম (৪৫) নামে এক অসহায় মধ্যবয়সী নারীকে মারধর ও হুমকীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামে ঘটেছে। এবিষয়ে প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবীতে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন দুর্ভোগী শিল্পি বেগম। মামলায় আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮) ও তামিম (২২) এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করা হয়েছে। সকল আসামীরা পটুয়াখালী এল.এ শাখা’র চিহ্নিত দালাল। ক্ষতিগ্রস্থ পরিবার হিসেবে পটুয়াখালীর এলএ শাখা থেকে টাকা উত্তোলনের জন্য দালাল হিসেবে তাদের নিযুক্ত না করায় ক্ষিপ্ত হয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবীসহ মারধর ও হুমকী দিচ্ছে বলে ভূক্তভোগী শিল্পি বেগম অভিযোগ করেন।
মামলা সূত্রে জানা যায়, শিল্পি বেগম ও আসামীরা সবাই উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা। ভূক্তভোগী শিল্পি বেগম উত্তর নিশানবাড়িয়া আবাসনে পূর্নবাসনে একটি ঘর বরাদ্ধ পেয়ে সেখানে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন। উক্ত আবাসন এলাকাটি ভূমি অধিগ্রহনের হলে সে ২০% ক্ষতিপূরণের আওতাভূক্ত হয়। আসামীরা উক্ত বিষয়টি জেনে অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের টাকা পটুয়াখালী এল.এ শাখা থেকে উত্তোলন করে দেওয়ার জন্য ক্ষমতা (পাওয়ার)চায়। শিল্পি বেগম আসামীদের প্রস্তাবটি নাকচ করে দেয় এবং বিশ্বস্ত লোকের সহায়তায় টাকা উত্তোলন করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে ভূক্তভোগীর বাড়িতে এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে সাত দিনের আল্টিমেটাম দিয়ে যায়। অন্যথায় খুন ও জখমের হুমকী দেয়।
পরবর্তীতে গত ২ জুন বিকেলে উল্লেখিত আসামীরা একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ শিল্পি বেগমের বসত বাড়িতে এসে পূর্বের ধার্যকৃত ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দুর্ভোগী মধ্যবয়সী নারী ওই দাবীকৃত চাঁদা দিতে রাজী না হলে সকল আসামীগণ তাকে এলোপাথারীভাবে মেরে রক্তাক্ত ও জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামীরা বিভিন্ন ধরনের হুমকী দিয়ে দ্রুত পালিয়ে যায়। সুষ্ঠু বিচারের দাবীতে আদালতে মামলা করলে আসামীরা এখন প্রতিনিয়ত হুমকী দিচ্ছে শিল্পি বেগমকে।নিরাপত্তাহীনতায় চরম আতংকে নির্ঘুম রাত কাটে এখন শংকিত পরিবারটির।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply