বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ ওয়াপদা সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে অটোরিকশা চালক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় জনসাধারণের ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বুধবার (২৪ জুন) দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে ট্রলারঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট ফেলে গর্ত ভরাটের কাজ করা হয়।
কাজ চলাকালে রিমন সিকদার সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্নের নির্দেশনা দেন। স্থানীয়দের মতে, সাময়িক হলেও এ উদ্যোগে সড়কে চলাচল অনেকটা স্বাভাবিক হবে।
এ বিষয়ে রিমন সিকদার বলেন, “সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রয়োজনের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এমন জনসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগের প্রশংসা করে সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply