শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দেশীয় ম’দসহ আ’ট’ক ১, থানায় সোপর্দ

কলাপাড়ায় দেশীয় ম’দসহ আ’ট’ক ১, থানায় সোপর্দ

কলাপাড়ায় দেশীয় মদসহ আটক ১, থানায় সোপর্দ

স্টাফ রিপোর্টার, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে “মাদক নির্মূল ও অপরাধ প্রতিরোধ সামাজিক উন্নয়ন কমিটি”-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি চুষে (৩২), পিতা- অংশে মাতুব্বর, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলাতলী স্ট্যান্ড এলাকায় অভিযান চলাকালে তার কাছ থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তিনি আবুল হোসেন সিকদারের মোটরসাইকেলে যাতায়াত করছিলেন।

মোটরসাইকেল চালক আবুল হোসেন সিকদার জানান, যাত্রীর কাছে মদ রয়েছে-এ বিষয়টি তিনি জানতেন না। আটক ব্যক্তিও একই দাবি করেন। পরে আবুল হোসেন সিকদার ভবিষ্যতে যাত্রী সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে মোটরসাইকেলে বহন করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিলে স্থানীয়রা তাকে সতর্ক করে ছেড়ে দেন।

পরে আটক ব্যক্তি চুষেকে উদ্ধারকৃত ৫ লিটার দেশীয় মদসহ কলাপাড়া থানার এসআই কামরুজ্জামানের কাছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!