বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার: গ্রাহকদের বি’ক্ষো’ভ

কলাপাড়ায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার: গ্রাহকদের বি’ক্ষো’ভ

oplus_0

কলাপাড়ায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার: গ্রাহকদের বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের প্রায় ৩০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সোমবার বেলা ১১ টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভূক্তভোগী গ্রাহকরা। এময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকই নয় বাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ।

 

ভূক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহনের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌছালে সার্ভারে সমস্যা বলে তিন এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে সে গাঁ ঢাকা দেয়।

 

পাখিমারা আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ বলেন, প্রথমে বিদ্যূৎ গ্রাগকদের জমাকৃত টাকা আত্মসাৎ করলে পরের মাসে দ্বিগুন বিদ্যূৎ বিল আসলে বিষয়টি গ্রাহকের মুখোমুখী হলে অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ পায়। এরপর অন্যান্য ব্যাংকের গ্রাহকরা তাদের নিজেদের ব্যাংহিসাবের খোঁজ নিলে টাকা না থাকায় এই আত্মসাতের ঘটনা জানাযায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভূক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে আইউব আলী শরীফ জানান।

 

এবিষয়ে পাখিমারা শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম টাকা আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাংকে অনলাইনে যে টাকা জমা হয় আমি তার হিসাব প্রতিদিনই ক্লোজ করি। ক্যাশিয়ার রিয়াদুল কিছু কিছু গ্রাহকের টাকা অনলাইনে জমা না দিয়ে নিজে আত্মসাত করেছেন তা আমি আগে জানতাম না। এব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

 

বর্তমানে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ পলাতক রয়েছেন। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আবদুর রহিম বাদশাহ’র পুত্র বলে জানা গেছে।

##

এস এম আলমগীর হোসেন

কলাপাড়া প্রতিনিধি

২৯-০৬-২০২৬

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!