বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অ’বৈ’ধ’ভাবে প্রার্থী হওয়ার অভিযোগ

কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অ’বৈ’ধ’ভাবে প্রার্থী হওয়ার অভিযোগ

কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অবৈধভাবে প্রার্থী হওয়ার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ পাওয়া গেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এমনকি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন ওই অভিভাবক নিজাম উদ্দিন। এমন ঘটনা ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র রাইয়ান উদ্দিন নিহান। মাদ্রাসার শিক্ষার্থীদের হাজিরা খাতায় রয়েছে নিয়মিত উপস্থিতি। অথচ ওই ছাত্রকে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তী দেখানো হয়েছে। রয়েছে হাজিরা খাতায় উপস্থিতি। একজন ছাত্র একিসময় দুই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে জানতে শিক্ষার্থীর বাবা নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি । এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নামের উপর ফ্লুড লাগিয়ে শিক্ষার্থী নিহানের নাম লেখা হয়েছে। তবে, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খান কোন কথা বলতে রাজি হননি।

একাধিক স্থানীয়রা জানান, আগামী ৩০ জুন রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন। তবে, অবৈধ ভাবে ভোটার হয়ে নির্বাচন করতে আসা ঠিক হয়নি।

হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা প্রধান মাওলানা আল আমিন বলেন, নিহান আমার মাদ্রাসায় ২য় শ্রেনীতে ভর্তি হয়ে ৩য় শ্রেনীতে পড়াশোনা করিতেছে। এর আগে ক্লাস ওয়ানে অন্য একটি মাদ্রাসায় পড়তো।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী প্রিজাইডিং অফিসার শিক্ষক হিরন বলেন, এ বিষয় রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম বজলুল করিম জানান, নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি। তবে, অবৈধ ভাবে ভোটার হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!