বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইনের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৬ টায় আমতলী থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় নবাগত ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না। ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. জসিম উদ্দিন সিকদার, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হোসাইন আলী কাজী, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাতুব্বর, ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, দৈনিক ব্যাংক-বিমা-অর্থনীতির উপজেলা প্রতিনিধি ইকবাল তালুকদার, দৈনিক নব দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. বশির আহম্মেদ, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি মো. রিপন মুন্সি, দৈনিক বরিশালের কাগজের উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. সুমন রশিদ, প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি এইচ. এম. রাসেল, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি আল আমিন বাবু, সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি মো. ইমরান হোসাইন, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি মো. রাসিমুল হক রিমন, দৈনিক প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি মিথুন কর্মকার এবং দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি পিএম সাজ্জাদ শরীফ।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নির্মূল, চুরি-ছিনতাই রোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।
সভা শেষে নবাগত ওসি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply