শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মামুন

উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মামুন

উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মামুন

নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন আমতলী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমতলী প্রেস ক্লাবের সহ-সদস্য, তরুণ সাংবাদিক মো. মামুন হাওলাদার।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মামুন হাওলাদার বলেন, “উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!