রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন তালতলীর বন বিভাগের গাছ কাটা মা’ম’লায় ইউপি সদস্যসহ পাঁচজন জে’ল হাজতে আমতলীতে নারী নেত্রী ও তার দোসরদের গ্রে’প্তা’র দাবীতে মা-ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ কলাপাড়ায় পালিত বলি মহিষের হা’ম’লা’য় কৃষকের মৃ’ত্যু বাবার একাধিক বিয়ের প্রতিবাদ করায় আমতলীতে বাবার নেতৃত্বে ছেলে খু’ন উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মামুন কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু
স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

oplus_0

স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা ঐতিহাসিক স্বনির্ভর খালের পুনর্খনন শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কর্মসূচির আওতায় খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির মোট ১ হাজার ৬০০টি গাছ রোপণ করা হবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বনির্ভর খালের পুনর্খননের পর দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কলাপাড়ায় এ কর্মসূচির সূচনা হলো।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পর্যায়ক্রমে আরও খাল পুনর্খনন ও ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোসেদুল আলম জানান, ১৯৮০-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়া সফরকালে নিজ হাতে স্বনির্ভর খাল খনন করেছিলেন। চলতি বছরে খালটির পুনর্খনন কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১ হাজার ৪৫০ মিটার অংশ পুনর্খনন সম্পন্ন হয়েছে। পুনর্খনন করা খালের দুই পাড়ে ১ হাজার ৬০০টি গাছ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!