বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ
আমতলী প্রতিনিধিঃ সমুদ্র সৈকত শুভ সন্ধ্যায় বেড়াতে গিয়ে সাগরের ঢেউয়ে তলিয়ে আসাদুল নামের এক দাখিল ফল প্রার্থী নিখোজ হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি।
জানাগেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে দাখিল ফলপ্রার্থী মো. আসাদুল, জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগর পাঁচ বন্ধু মিলে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে তারা সাগরে সাতার কাটতে নামে। এ সময় তারা সাগরের ঢেউয়ে তলিয়ে যায়। স্থানীয়রা দেখে চারজনকে উদ্ধার করে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোষ্টাপার্ড ঘটনাস্থলে পৌঁছে। তারা তাকে উদ্ধারে চার ঘন্টা ধরে চেষ্টা চালায়। কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত চারজনকে উপজেলা প্রশাসন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা সুস্থ আছেন। নিখোজ আসাদুলের বাড়ী আমতলী উপজেলার মানিকঝুরি গ্রামে। আসাদুল মানিকঝুরি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।
বন্ধু জাকারিয়া বলেন, আমরা পাঁচ বন্ধু মিলে সাগরে সাতার কাটতে নামি। এ সময় ঢেউ আসলে আমরা পানিতে তলিয়ে যাই। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়েছে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি।
তালতলী থানার ওসি মো সাইদুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত আাসাদুল নামের একজনকে উদ্ধার করতে পারিনি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অপর একজনকে উদ্ধারে কাজ চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply