বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন তালতলীর বন বিভাগের গাছ কাটা মা’ম’লায় ইউপি সদস্যসহ পাঁচজন জে’ল হাজতে আমতলীতে নারী নেত্রী ও তার দোসরদের গ্রে’প্তা’র দাবীতে মা-ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রশংসায় ভাসছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কলাপাড়ায় বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা, ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ
তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ

তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ

Oplus_131072

তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ

আমতলী প্রতিনিধিঃ বৈরি আবহাওয়া উপেক্ষা করে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের দুইটি ট্রলার সাগরে ইলিশ শিকার করতে গিয়ে তলিয়ে গেছে। বুধবার সকালে দুই ট্রলারের ১৬ জন জেলে উদ্ধার করলেও কালাম পাইক ও শহীদুল খান নামের দুইজন জেলে নিখোজ রয়েছেন। নিখোঁজ দুইজনকে ১৮ ঘন্টায় উদ্ধার করতে পারেনি। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরে কুয়াকাটা এলাকায়। জানাগেছে, তালতলী উপজেলার আমখোলা এলাকার তপন জোমাদ্দার ও ফুল মিয়ার দুইটি ট্রলার ইলিশ শিকার করতে মঙ্গলবার সকালে ফকিরহাট মৎস্য অবতরণ ঘাট থেকে সাগরে যায়। ওইদিন বিকেলে বৈরি আবহাওয়ায় ট্রলার দুটি সাগরে ডুবে যায়। ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকে। ওই ট্রলার দুটির ১৬ জন জেলে মৌডুবির একটি ফিসিং ট্রলার বুধবার সকালে উদ্ধার করে ফকিরহাট ঘাটে পৌছে দেয়। আর কালাম ও শহীদুল নামের দুইজন জেলে নিখোজ রয়েছে। গত ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারেনি। উদ্ধার হওয়া জেলেরা জানান তপন জোমাদ্দারের ট্রলারের দুই জেলে ট্রলারের নীচে রয়েছে। তারা ট্রলার থেকে বের হতে পারেনি। অপর দিকে মঙ্গলবার দুপুরে শুভ সন্ধ্যায় নিখোজ হওয়া পর্যটক দাখিল ফলপ্রার্থী আসাদুলকে একদিনেও উদ্ধার করতে পারেনি। উদ্ধার হওয়া জেলে কামাল ও জামাল বলেন, আমাদের ট্রলারের দুইজন ছাড়া সকল জেলে মৌডুবির একটি ফিসিং ট্রলারে উদ্ধার করেছে। কালাম পাইক ও শহিদুল খান ট্রলারের মধ্য থেকে বের হতে পারিনি। তারা মারা গেছেন না জীবিত আছেন আল্লাই জানে। ট্রলার মালিক তপন জোমাদ্দার বলেন, আমার ট্রলার বৈরি আবহাওয়া ডুবে যায়নি। অন্য একটি ট্রলারে আমার ট্রলার ডুবিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, ট্রলারের কালাম পাইক ও শহীদুল খাঁন নামের দুইজন জেলে নিখোজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের কোন খোজ পাচ্ছি না।

তালতলী থানার ওসি সাইদুল ইসলাম বলেন, দুইজন জেলে নিখোজের খবর জেনেছি। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, দুই ট্রলারে ১৮ জন জেলে ছিল। তার মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। দুই জেলে নিখোজ রয়েছে। তাদের উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!